• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কোটালীপাড়ার কৃতি সন্তান ঢাকা তেজগাঁও থানা শ্রমিক লীগের আহ্বায়ক মনোনীত

Muntu Rahman / ৫০৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

কোটালীপাড়ার কৃতি সন্তান ঢাকা তেজগাঁও থানা শ্রমিক লীগের আহ্বায়ক মনোনীত

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তুু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন শ্রমিক লীগ নেতাকে নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ঢাকা মহানগর উওর তেজগাঁও থানার জাতীয় শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক। যার বেড়েওঠা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু ভক্ত রাজনৈতিক পরিবারে। তিনি হলেন কোটালীপাড়া পৌরসভার সিকির বাজার গ্রামের সামচুল হক মিয়ার ছেলে আমিনুল ইসলাম লিটন।

আমিনুল ইসলাম লিটনের বাবা ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং তার আপন ছোট ভাই বর্তমান কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

আমিনুল ইসলাম লিটন তৃনমূল থেকে রাজনীতিতে বেড়েওঠা।তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক ২৫ নং ওয়ার্ড শ্রমিকলীগ তেজগাঁও থানা, সাবেক সদস্য তেজগাঁও থানা শ্রমিকলীগ সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক সাধারন সম্পাদক তেজগাঁও থানা শ্রমিক লীগ , ঢাকা মহানগর উওর।

সাধারণ শ্রমিকদের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি,পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

কোটালীপাড়ার সাধারণ মানুষের মতে, আমিনুল ইসলাম লিটন একজন ভাল মানুষ। তিনি রাজনৈতিক পরিবারেরর বেড়ে উঠেছেন এবং একজন কর্মঠ শ্রমিক লীগ নেতা। তার আপন ছোট ভাই বর্তমান কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।ভালো মানুষ ভালো পদে থাকলে আমাদেরসহ কোটালীপাড়া বাঁশির উপকার হবে। আমাদের দুঃখ দুর্দশায় তাঁকে সহ তার পরিবারকে পাশে পাই। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী শ্রমিক লীগ নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তাকে ঢাকা উওর তেজগাঁও থানা জাতীয় শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোনীত করায় আমরা কোটালীপাড়া বাঁশি খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD