• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

Muntu Rahman / ৫৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 প্রতিনিধি, হিজলা (বরিশাল)

মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে কুরআনী নূর ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০-এর অধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেন।

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে ভীষণ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার জসিম উদ্দিন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কুরআনী নূর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সানাউল্লাহ আস সুদাইসের নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে একদল স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন এবং সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন করেন।

এ সময় অংশগ্রহণকারীদের মাঝে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং জরুরি পরিস্থিতিতে রক্তের গ্রুপ জানা কেন গুরুত্বপূর্ণ—এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সানাউল্লাহ আস সুদাইস বলেন, মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। একটি ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত এবং নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এবং আরও বৃহৎ পরিসরে এ ধরনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতা কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।কুরআনী নূর ব্লাড ব্যাংক মোবাইল: 01315658425


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD