• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

এমপি অধ্যাপক মুজিবুর রহমান ব্রীজ ও সড়ক উদ্বোধন করেন

Muntu Rahman / ৪৮ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

রাজশাহী তানোর থেকে –

তানোরে আরসিসি গার্ডার ব্রিজ, নবুয়াতলা ব্রিজ ও সংযোগ সড়কের উদ্বোধন করলেন অধ্যাপক মুজিবুর রহমান মাননীয় সংসদ সদস্য ৫২ রাজশাহী ১ তানোর গোদাগাড়ী। নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলাম রাজশাহীর তানোর উপজেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে একাধিক ব্রিজ ও সংযোগ সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।

সুপার্ব প্রকল্পের আওতায় তানোর হতে চৌবাড়িয়া সড়কের ৫৬০.০০ মিটার চেইনেজে ২৭.১০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফলকে উল্লেখিত তথ্য অনুযায়ী, প্রকল্পটির উদ্বোধন ০৪-০৪-২০২৬ তারিখে সম্পন্ন হয়। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), তানোর, রাজশাহী।

একই দিনে তানোর পৌরসভা এলাকায় নবুয়াতলা ব্রিজ এবং সরনজায় ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচন্দর সল্লাপাড়া মোড় হতে কৃষ্ণপুর বাজার পর্যন্ত ও ভিমপাড়া থেকে লালপুকুরিয়া পর্যন্ত সংযোগ সড়কেরও উদ্বোধন করা হয়। সকাল ১১:৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার নুরুননাহার ও শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ মাও মোঃ , আলমগীর হোসেন, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাও মোঃ আনিসুর রহমান, নায়েবে আমীর তানোর উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিম অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদির উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জামিলুর রহমান সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা
মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি ওলামা বিভাগ রাজশাহী। মাওলানা মোঃ মোকছেদ আলী সভাপতি তানোর পৌরসভা। মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন সভাপতি নাম্বার ওয়ার্ড তানোর পৌরসভার। মোহাম্মদ মাহবুব চৌধুরী সেক্রেটারি ৫ নাম্বার ওয়ার্ড তানোর পৌরসভা স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, তানোর ও গোদাগাড়ী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সেতু, রাস্তা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের প্রত্যাশিত এসব অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD