আশুগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত বৃহস্পতিবার ( ০১/১০/২০২৬) খ্রি. সকাল ১০.২৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ২ জন মাদক কারবারীকে গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করে।
অপর এক অভিযানে আশুগঞ্জ থানা পুলিশ দুপুর ১২.৩৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশি করে পুলিশ ৯৬ (ছিয়ানব্বই) বোতল ফেয়ারডিল সিরাপসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ মাসুদ আলম
পিতা- আব্দুল কাদের
সাং- রাজেশপুর
থানা- সদর দক্ষিণ
জেলা- কুমিল্লা।
২। মোঃ রাসেল
পিতা- মোঃ কালাম মিয়া
সাং- বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি
থানা- আখাউড়া
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৩। মোঃ রুহুল আমিন
পিতা- রজব আলী
সাং- রূপগঞ্জ গোদারাঘাট
থানা- রুপগঞ্জ
জেলা- নারায়নগঞ্জ।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD