• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি

আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Muntu Rahman / ৩২০ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

স্টাফ রিপোটারঃ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা ও সবার সদিচ্ছা প্রয়োজন। সকলকে কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে। সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে দেশের উন্নয়ন অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ ব্যবস্থা অপরিহার্য বলে মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেককে স্বীয় দায়িত্ব সসতার সাথে যথাযথভাবে ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ জুন শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান ও সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু, শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এইচ আরমান চৌধুরী। আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD