• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

আত্মহত্যা প্ররোচনায় প্রধান ০৪ আসামী র‌্যাব-৫ এর অভিযানে গ্রেফতার

Muntu Rahman / ১৭৯ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

২০ মে ২০২৪ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন জামবাড়ী ইউনিয়নের আন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে আত্মহত্যা প্ররোচনায় প্রধান ০৪ আসামী ১। মোঃ বাবুল (৪০), ২। মোঃ আবোল (৩৮), উভয় পিতা-মৃত রেফাত আলী, ৩। মোসাঃ শিল্পী বেগম (৩৫), স্বামী-মোঃ বাবুল আলী, ৪। মোসাঃ নাজেমা খাতুন (৩২), পিতা-মৃত রেফাত আলী, সর্ব সাং-মির্জাপুর ভোটপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য গত ২১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ছাগল বড়ই গাছের পাতা খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ম শ্রেনী পড়–য়া এক স্কুল ছাত্রীকে বিবস্ত্র করে পেটানোর মত নেক্কারজনক ঘটনা ঘটায়। উক্ত ঘটনায় ভিকটিম অপমান সহ্য করতে না পেরে ঘরের মধ্যে ঢুকে বিষ পানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ২৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ০৭ জনকে বাদী করে একটি প্ররোচনামূলক হত্যা মামলা দায়ের করেন। মামলার রূজুর পূর্বেই অভিযুক্তরা কৌশলে গা ঢাকা দেয়। গোয়েন্দা তথ্যের মাধ্যমে ২০/০৫/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার জামবাড়ী ইউনিয়নের আন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান ০৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উক্ত ঘটনায় আটককৃত আসামীদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD