• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

ভেড়ামারায় সাংবাদিক মাহবুব আফাজ’র উপর সন্ত্রাসী হামলা! থানায় লিখিত অভিযোগ দায়ের

admin / ২৯৮ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

ভেড়ামারায় সাংবাদিক মাহবুব আফাজ’র উপর সন্ত্রাসী হামলা! থানায় লিখিত অভিযোগ দায়ের

হালচাল প্রতিনিধি – সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা শহরের বিভা ফার্মেসীর স্বত্বাধিকারী সাংবাদিক মাহবুব আফাজ। গত ১৯/১২/২০২২ ইংরেজি তারিখ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে ভেড়ামারা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের কাচারিপাড়া এলাকার মৃতঃ জালাল উদ্দিনের ছেলে লিটন (৩৫) সঙ্গীয় আরও ২/৩ জনকে সাথে নিয়ে ভেড়ামারা শহরের “বিভা ফার্মেসী” তে এসে মাহবুব আফাজ’র কাছে ঘুমের ঔষধ চাইলে তিনি ঘুমের ঔষধ সেবন বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে বললে লিটন ক্ষিপ্ত হয়ে প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ঔষধ দাবি করতে থাকে।

মাহবুব আফাজ প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষধ দিতে অস্বীকৃতি জানালে লিটন ও তার সঙ্গীরা মাহবুব আফাজকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজসহ তার উপর চড়াও হয় এবং কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে আহত করে। এসময়” বিভা ফার্মেসী” তে ভাংচুর ও মালামাল তছনছ -তসরুফ করা হয়। এমতাবস্থায় ভেড়ামারা শহরের” বিভা ফার্মেসী”তে উপস্থিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে লিটন আর তার সঙ্গীরা মাহবুব আফাজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। মাহবুব আফাজকে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD