• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত কটিয়াদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,পৌর বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন জুয়া খেলে ধ্বংসের মুখে যুবসমাজ নিঃস্ব হচ্ছে নানা পরিবার কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।

কুমড়োর বড়ি দেয়ার ধুম চলছে চারিদিকে! আসুন আমরা জেনে নেই কুমড়ো বড়ি সম্পর্কে

admin / ৩৫১ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

কুমড়োর বড়ি দেয়ার ধুম চলছে চারিদিকে! আসুন আমরা জেনে নেই কুমড়ো বড়ি সম্পর্কে

–ডাঃ কামরুল ইসলাম মনা

শীত এসে গেলো, চারিদিকে কুমড়োর বড়ি দেয়ার ধুম পড়ে গেছে তাই আসুন এবার আমরা জেনে নেই কুমড়ো বড়ি সম্পর্কে..

কুমড়ো বড়ি বাঙালি খাবারে একটি জনপ্রিয় নাম এটি কালাই ডাল এবং শীতকালীন চাল কুমড়া দিয়ে তৈরি করা হয়। এটি সকলের প্রিয়।

আমার কলেজের মেডাম ডাঃ আফরোজা মেডাম এবং আমার ছাত্রী ডাঃ সাধনা রাণী প্রতি বছর নিজ হাতে তৈরি করে আমাদের দিয়ে থাকেন। আমারও খুব ভাল লাগে বলে ২/১ টাতে খাওয়া হয়না। বড়ি গুলো প্রায় এক বছর ঘরে রেখে খেতে পারেন। আলু বেগুনের সাথে বড়ি, মাছের সাথে রান্না করা বড়ি অথবা আলু ছুটি/সজনা দিয়ে বড়ির তরকারি আমরা অনেকেই খুব পছন্দ করে খাই। এটি ডিম দিয়ে রান্না করা যায়।

কুমড়োর বড়ি দেয়ার ধুম চলছে চারিদিকে! আসুন আমরা জেনে নেই কুমড়ো বড়ি সম্পর্কে

চাল কুমড়ার বড়ি আমাদের অনেকেরই খুব প্রিয় একটা খাবার। কিন্তু গ্রামে আমাদের মা খালারা বড়ি যেভাবে বানান আমরা জানিনা এর পিছনে কি পরিমান শ্রম দেয়া লাগে।

বড়ি দেয়ার উত্তম সময় পৌষ-মাঘ মাস। তবে ফাল্গুন মাসেও বড়ি দেয়া হয় তবে এই ক্ষেত্রে বড়ি শুকানোর সময় সূর্যের তাপ অনেক বেশি হলে বড়ি ফেটে যাবার সম্ভাবনা থাকে। আবার শীতের সময় এটাও লক্ষ রাখতে হয় বড়ি যাতে কম করেও প্রথম তিনদিন ভালো ভাবে রোদ পায়। তা না হলে সেই বড়ি কিছুটা গন্ধ হবার সম্ভাবনা থাকে।

এবার দেখি বড়ি কিভাবে বানানো। বড়ি বানানোর পদ্ধতি খুব সহজ হলেও এতে পরিশ্রম অনেক বেশি। বড়ি বানানোর জন্যে প্রয়োজন চালকুমড়া। চালকুমড়া প্রথমে জালি অবস্থায় থাকে, এরপর সঠিকভাবে এটাকে সংরক্ষন করে বড় করা হয় ছবিতে যেমনটা দেখা যাচ্ছে। আর প্রয়োজন মাসকালাইয়ের ডাল। এই ডাল উত্তরবঙ্গে খাওয়ার ব্যাপক প্রচোলন আছে। এই ডালের আটা দিয়ে বিখ্যাত কালাই রুটি বানানো হয়।

কুমড়োর বড়ি দেয়ার ধুম চলছে চারিদিকে! আসুন আমরা জেনে নেই কুমড়ো বড়ি সম্পর্কে

ডালকে ভালোভাবে শুকিয়ে ঢেঁকি বা জাতাতে পিষে আটা বানানো হয়। চালকুমড়াকে কুরে সেটা থেকে বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে কালাইয়ের আটা মিশিয়ে তাতে খুবই সামান্য পরিমানে লবন দিয়ে খুব ভালোভাবে মাখাতে হয়। এই মাখানোটাই খুব কষ্টের একটা কাজ। দীর্ঘক্ষন ধরে চলে এই মাখানোর কাজ। মাখাতে মাখাতে বড়ির আটা খুব নরম করে ফেলা হয়। এই বড়ির আটা মাখানো এবং রৌদ্র ঠিক ভাবে না পাওয়া গেলে উত্তম মানের বড়ি পাওয়া সম্ভব না।

এইভাবেই আমাদের মা খালাদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় তৈরি হয় মজাদার সুস্বাদু বড়ি।

আপনারা বেশী বেশি কুমড়ো বড়ি বানান এবং তার থেকে কিছুটা আশপাশের মানুষ কে দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD