• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

ভেড়ামারায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে নিয়ে পরিদর্শন করলেন এমপি কামারুল আরেফিন

Yeasir Arafat Mifta / ১১৬০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ভেড়ামারায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে নিয়ে পরিদর্শন করলেন এমপি কামারুল আরেফিন

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়ন এর মসলেমপুর এলাকার নদী ভাঙন রক্ষায় কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনের মাননীয় এমপি আলহাজ্ব কামারুল আরেফিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে নিয়ে আজ মুসলিমপুর ও ফয়জুলাপুর এলাকার পদ্মা নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার শাহজাহান সিরাজ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুন্নু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা , ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী হাজী মোহাম্মদ জাকির হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু দাউদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের মেম্বার আসাদুজ্জামান কচি সহ পদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে ছিলেন।


সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এর সফর সঙ্গী ও সাংবাদিকদের সাথে নিয়ে ট্রলারযোগ পদ্মা নদী তীরবর্তী বিস্তীর্ণ ভাঙ্গন কবলিত এলাকা স্বচক্ষে দেখেন। এ সময় তিনি ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলেন। ‌ সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন এবং এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি এলাকাবাসীকে এই বলে আশ্বস্ত করেন যে স্থায়ীভাবে ভাঙ্গন মোকাবেলার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা মাহবুবুল আলম হানিফ এমপির আনুকূল্যে অতিদ্রুত ভাঙ্গন রোধের টেকসই, স্থায়ী ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রথমে মসলেমপুর বালুঘাট এলাকা পরিদর্শন এবং এরপর সংসদ সদস্য ফয়জুল্লাহপুর পদ্মা নদী তীরবর্তী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD