• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

পাবনায় জামায়াতের সেলাই মেশিন বিতরণ

Muntu Rahman / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা :

প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে জেলার অসহায় দুঃস্থ মহিলাদের মধ্যে ৪২টি সেলাই মেশিন বিতরণ করেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।

জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হুসাইনের সঞ্চালনায় ও জেলা নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের পাশাপাশি সব সময় অসহায়, দুঃস্থ মানুষের সহযোগিতা করে থাকে।

তিনি বলেন, প্রান্ত্রিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ ঘটলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে । সামাজিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায়, দু:স্থদের আত্মকর্মসংস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ফলে আমরা সেলাই মেশিন, মোটর চালিত ভ্যান গাড়ি বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি।

এছাড়া যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায় আমরা সব সময় সবার পাশে থাকি। সেলাই মেশিন গ্রহণের ইচ্ছুক মহিলাদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, মেশিনগুলো যত্নসহকারে ব্যবহার করবেন এবং আত্মকর্মসংস্থানেই কাজে লাগাবেন, এছাড়া অন্য কিছু করবেন না। প্রধান অতিথি সেলাই মেশিন গ্রহীতাদের কুরআন ও হাদিস আলোকে নিজের জীবন পরিচালিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD