• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

পটিয়ায় ভাইস চেয়ারম্যান ডাঃ এমদাদুল,মহিলা ভাইস চেয়ারম্যান শিরু নির্বাচিত

Montu Rahman / ৩৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচন আজ বুধবার (৫ জুন) ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ডাঃ এমদাদুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাজেদা বেগম শিরু। তৃতীয়বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান হলেন মাজেদা বেগম শিরু।

২৯ মে পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের মধ্যে পূর্ব পিঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যলয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত হয়। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার (শাহরু) উড়োজাহাজ প্রতীকে ২৩৮৫০ ভোট নিকটতম প্রতিদ্বন্ধি ডাঃ এমদাদুল হাসান বই প্রতীকে পান ২৩০৭৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু কলস প্রতীকে ২৪৮৯৪ তার নিকটতম প্রতিদ্বন্ধি সাজেদা বেগম প্রজাপ্রতি প্রতীকে ২৭৩১ ভোট।

আজ ৫জুন বুধবার স্থগিত হওয়া কেন্দ্রে বই প্রতীকে ডাঃ এমদাদুল হাসান ১৩৩৫ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৪৪০৮। আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়া ৪১০ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৪২৬০। ডাঃ এমদাদুল হাসান ১৪৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু স্থগিত কেন্দ্রে ৮৪৮ ভোটসহ ২৫৭৪২ ভোট,সাজেদা বেগম ৮৩৬ ভোটসহ মোট প্রাপ্ত ভোট ২৫৫৬৭। এতে মাজেদা বেগম শিরু কলস প্রতীকে ১৭৫ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৬১৫। ভোটাধিকার প্রয়োগ করেন ১৭৭৬ জন ভোটার। পূর্ব পিঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডাঃ মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য জানিয়েছে। পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার আরিফুল ইসলাম বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা দেন।

উল্লেখ্য পটিয়া উপজেলায় মোট ১২৮টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৫শ ৪৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD