• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারী আটক করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের ৩,৩১,০০০/-টাকা সহ ০১ জন গ্রেফতার।

Muntu Rahman / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ী সীমান্ত নিকটবর্তী হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ করে নিজেদের সংরক্ষণে রেখে দিত। পরবর্তীতে সংগ্রহকৃত মাদক বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা এবং পাইকারী দরে সরবরাহ বিক্রি করত। র‌্যাবের নিকট এরূপ গোয়েন্দা তথ্য আসে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা মাদক সংগ্রহ করে সরবরাহের জন্য তার নিজ বসত বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের বাড়ী তল্লাশী করে উল্লেখিত আলামত সহ তাদেরকে গ্রেফতার করে।

০৫ জুন ২০২৪ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট মিলিক বাগান বাড়ী গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ মিজানুর রহমান মিজান (৫০), পিতা- মৃত এন্তাজ আলী, মাতা-মৃত জহরন,সাং-কানসাট বাগানবাড়ি, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হেরোইন-১০০ গ্রাম এবং মাদক বিক্রয়ের ৩,৩১,০০০/- টাকা সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD