• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

” ভালোবাসা নিখোঁজ “

Muntu Rahman / ৩২১ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

 তাইরান আবাবিল

কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ আর গাঙচিল
একাকী এক পরিত্যক্ত ঝিল…
সন্ধ্যার সাঁঝবাতি আড়বাঁশি নাকফুল,
নিভৃত কষ্টের সংসারে বনসাই
সাথে বুনোফুল।

পূর্নিমা চাঁদে রাতের জোছনা স্নাত আদর
নৈঃশব্দের হাট ঢাকা বিষন্ন চাদর…
ভেজা কুয়াশা
স্বপ্নের আড়ালে দেয় উঁকি দুরাশা…
এক হাত প্রস্থ নিঃশ্বাস
প্রস্হান দীর্ঘশ্বাস…
নিকষকালো কবর
রাখে না কেউ খবর।

নির্বাক নীলাভ অনুভবে
অপূর্ণতা রোজ,
অসীম আকাশে হঠাৎ মেঘজলের উদ্ভব
ধূলিসাৎ জন্মের আজন্ম উৎসব…

অবশেষে খবরের প্রথম পাতায় এলো
আকস্মিক প্রশ্নের এক শিরোনাম –
জন্মলগ্নেই কেনো জীবনের অস্তিত্ব থেকে হল
ভালোবাসা নিখোঁজ..?

নিরুত্তরে উত্তর –
শিরোনামহীন শিরোনাম…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD