• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা

Montu Rahman / ২৫৩ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

আমির হোসেন,

স্টাফ রিপোর্টার::

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮মে) বিকাল চারটায় বাদাঘাট কলেজ রোর্ডে জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন। পরে জরিমানার টাকা চেয়ারম্যান প্রার্থীর ছেলে পরিশোধ করেন।

জানা যায়, শনিবার বিকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের (দোয়াত কলম) ছেলে সদর থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার পথে আচরণবিধি লঙ্ঘন করেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। পরে বাদাঘাট কলেজ রোর্ডে মোটেরসাইকের বহর আটকিয়ে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিন (দোয়াত কলম) ছেলে এবং কর্মী সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন তাকেই জরিমানা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD