• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

অনুগল্প: জীবন অপার্থিব সুন্দর

Muntu Rahman / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

নিশাত তাবাসসুম

আমার জগৎ ছোট। ওখানে কোন অচেনা ছোঁয়া নেই। দাম্ভিকতার চেয়ে আন্তরিকতা, অহংকারের চেয়ে নমনীয়তা ভালো লাগে। তর্কে না জড়িয়ে চুপ থাকতে ভালো লাগে। অর্থের চেয়ে আত্মার টান ভালো লাগে। ইনবক্সের ওই ‘কেমন আছো’ সান্তনা মেসেজের চেয়ে ভালো লাগে হুট করে একদিন দেখা করা।

আমি বিশ্বাস করি, নিজের জায়গায় সৎ থাকি। আমি জিততে চেয়ে বার বার হেরে যাই, আমি পূনরায় চেষ্টা করি। নিজের ভেতর ভাঙি, নিজের চোখের জল নিজের হাতেই মুছতে জানি। যেই জায়গায় থাকি সেখানে শেঁকড় গেঁড়েই থাকি, যেই জায়গা থেকে উঠে আসি সে জায়গাতে ভুল করেও রেখে আসিনা এক মুঠো মাটি।

ফুল গাছ ভালো লাগে, গাছে জল দিতে ভালো লাগে, ভালো লাগে রঙ চা নিয়ে একলা একলা বই পড়তে। সমুদ্রের ঢেউ ভালো লাগে, পাহাড়ের সবুজ ভালো লাগে, ভালো লাগে ঘুম না আসার রাত্তিরে আগুন ভরা নক্ষত্রের আসমান। আরও ভালো লাগে আমার মায়ের কোল। আর সবচে বেশি ভালো লাগে মানুষকে বিশ্বাস করে ঠকে যেতে।

যদিও এমন মানুষদের অনেকে এক কথায় ক্ষ্যাত বলে। তবুও আমি আমার ক্ষ্যাতমার্কা জীবনকে বড় ভালোবাসি। আমার এই আমিটাকে আমার কাছে ভালো লাগে। এ আমিটা আমাকে অনুভব করায়, জীবন অপার্থিব সুন্দর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD