• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত।

Muntu Rahman / ১৮২ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার::

স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ইং পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যা লি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো.হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সুলেখা দে এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রোকনুজ্জামান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায়, জেলা প্রশাসক মো.রাশেদ ইকবাল চৌধুরী,জেলা পুলিশ সুপার মো.এহসান শাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু,পিপি ড.খায়রুল কবির রুমেন,জিপি এডভোকেট আখতারুজ্জামান আহমদ সেলিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলীসহ বিচারপ্রার্থী উপকারভোগী ব্যক্তিবর্গরা।

আলোচনা শেষে লিগ্যাল এইডের সেরা প্যানেল আইনজীবী এডভোকেট নাজনীন বেগম ও এডভোকেট হানিফ সোলেমানকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড মেলায় অংশগ্রহনকারী জেলা তথ্য অফিস,জেলা কারাগার,জেলা জাতীয় মহিলা সংস্থা ও মহিলা পরিষদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিচারক ও বিচারপ্রার্থী জনসাধারন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD