• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর জামালগঞ্জে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ১ জন সহযোগী গ্রেফতার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা জামায়াতের আর্থিক সহযোগীতা প্রদান।

Montu Rahman / ২৩১ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত সাতটি পরিবারে আর্থিক সহযোগীতা করে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা জামায়াত। উল্লেখ্য যে গত ২০ এপ্রিল/২৪ রোজ শনিবার দুপুর ১:৩০ ঘটিকার সময় ছাদ ঢালায়ের কাজ শেষ করে টলিতে চড়ে বাড়ি ফেরার পথে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় টলি চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এই দুর্ঘনা ঘটে। টলি চালক বাবুপুর গ্রামের নাসেম আলীর ছেলে লিটন (৩৬) গুরুতর আঘাত লেগে মৃত্যু বরন করে।এই দুর্ঘটনায় টলির যাত্রীদের মধ্যে আরও ছয় জন মারাত্মক আঘাত পেয়ে এখনও চিকিৎসা রত আছেন।
বাংলােশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখা নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগীতা হিসাবে সাতটি পরিবারে মোট ৫০০০০/- টাকা প্রদান করে। আর্থিক সহযোগীতা প্রদান কালে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় শুরা সদস্য জনাব মাও তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী জনাব ইকবাল হোসেন,জেলা জামায়াতের সমাজ কল্যান সেক্রেটারী জনাব আলহাজ্ব জারজিস হুসাইন, মেহেরপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জনাব আব্দুর রওফ মুকুল,মেহেরপুর সদর উপজেলা জামাতের আমির মোঃ জাব্বারুল ইসলাম মাষ্টার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর জনাব মাও খানজাহান আলী,উপজেলা সেক্রেটারী জনাব খাইরুল বাসার,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি জনাব ফজলুল হক গাজী,উপজেলা বায়তুলমাল সেক্রেটারী জনাব আমির হোসেন, মহাজনপুর ইউনিয়ন জামায়াতে আমীর জনাব আব্দুল হামিদ। সহযোগীতা প্রাপ্তরা হলেন বাবুপুর গ্রামের নাসেম আলীর ছেলে দুর্ঘটনায় নিহত লিটন (৩৬), সাহান আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫), মো: হবির ছেলে কাদা মিয়া (৪০), গনি মিয়ার ছেলে উজদার (৫৫), ফয়জার হোসেনের ছেলে সাইদুল (২৫), পচা মিয়ার ছেলে ইদু মিয়া (৫০), ইদ্রীস আলীর ছেলে আসান (৩৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD