• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি আজ বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ নিরাময়ে ইয়োগা লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর বিকল্প নেই —-ডাঃ কামরুল ইসলাম মনা চুনারুঘাট সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় : এক ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।।

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা জামায়াতের আর্থিক সহযোগীতা প্রদান।

Montu Rahman / ২২৯ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত সাতটি পরিবারে আর্থিক সহযোগীতা করে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা জামায়াত। উল্লেখ্য যে গত ২০ এপ্রিল/২৪ রোজ শনিবার দুপুর ১:৩০ ঘটিকার সময় ছাদ ঢালায়ের কাজ শেষ করে টলিতে চড়ে বাড়ি ফেরার পথে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় টলি চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এই দুর্ঘনা ঘটে। টলি চালক বাবুপুর গ্রামের নাসেম আলীর ছেলে লিটন (৩৬) গুরুতর আঘাত লেগে মৃত্যু বরন করে।এই দুর্ঘটনায় টলির যাত্রীদের মধ্যে আরও ছয় জন মারাত্মক আঘাত পেয়ে এখনও চিকিৎসা রত আছেন।
বাংলােশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখা নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগীতা হিসাবে সাতটি পরিবারে মোট ৫০০০০/- টাকা প্রদান করে। আর্থিক সহযোগীতা প্রদান কালে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় শুরা সদস্য জনাব মাও তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী জনাব ইকবাল হোসেন,জেলা জামায়াতের সমাজ কল্যান সেক্রেটারী জনাব আলহাজ্ব জারজিস হুসাইন, মেহেরপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জনাব আব্দুর রওফ মুকুল,মেহেরপুর সদর উপজেলা জামাতের আমির মোঃ জাব্বারুল ইসলাম মাষ্টার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর জনাব মাও খানজাহান আলী,উপজেলা সেক্রেটারী জনাব খাইরুল বাসার,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি জনাব ফজলুল হক গাজী,উপজেলা বায়তুলমাল সেক্রেটারী জনাব আমির হোসেন, মহাজনপুর ইউনিয়ন জামায়াতে আমীর জনাব আব্দুল হামিদ। সহযোগীতা প্রাপ্তরা হলেন বাবুপুর গ্রামের নাসেম আলীর ছেলে দুর্ঘটনায় নিহত লিটন (৩৬), সাহান আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫), মো: হবির ছেলে কাদা মিয়া (৪০), গনি মিয়ার ছেলে উজদার (৫৫), ফয়জার হোসেনের ছেলে সাইদুল (২৫), পচা মিয়ার ছেলে ইদু মিয়া (৫০), ইদ্রীস আলীর ছেলে আসান (৩৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD