• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

পাঁচবিবিতে ১০৪০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার ৬

Montu Rahman / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে ১০৪০ (এক হাজার চল্লিশ) লিটার চোলাই মদসহ ৬ (ছয়) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ এর সদস্যরা। গ্রেফতারকৃত মাদক কারবারী বিশ্বনাথ সিংহ এর পুত্র শ্রী শ্যামল সিংহ (২৬), শ্রী মহেন্দ্র সিংহ এর পুত্র শ্রী অনিল সিংহ(২৬), মৃত লালমোহন সিংহ এর পুত্র শ্রী গজন সিংহ(৫০), মৃত জন সিংহ এর পুত্র শ্রী ভজন সিংহ (৬৫), মৃত তুফান রবি দাস এর পুত্র বিজয় রবি দাস (২০), মৃত রামেশ্বর সিংহ এর পুত্র শ্রী নিরাকার সিংহ (৪০)। তারা সকলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর সিংহপাড়া গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, শ্যামল সিংহ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে- অনিল, গজন, ভজন, নিরাকার এবং বিজয় এর মাধ্যম তাদের গ্রামের যুবকদর নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট চোলাই মদের বোতল বিক্রয় কর আসছিল। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাই মদ মজুদ অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পাাঁচবিবি থানায় মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD