• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ-১ মাদক কারবারি গ্রেফতার

Montu Rahman / ৩৩৮ Time View
Update : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের পাশে পুলিশের বিশেষ অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ইনচার্জ শ্যামল চন্দ বনিক এর নির্দেশনায় ১০ এপ্রিল রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় এসআই(নিঃ) মতিয়ার, এসআই শংকর দাশ ও এএসআই তাজউদ্দীন আহমদ সহ সংগীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন সময় দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের গেইট সংলগ্ন একটি ছোট ঘরে অভিযান পরিচালনা করে আসামী রাজিব খান(৪০)কে গ্রেফতার করে। তৎক্ষনাৎ তার নিকট হতে ১৫০(একশত পঞ্চাশ) ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১০০০০/=(দশ হাজার) উদ্ধার ও জব্দ করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম রাজিব খান (৪০) পিতা-মৃত আব্দুর রশিদ খান গ্রাম-চানপুর থানা-বিশ্বম্ভরপুর জেলা-সুনামগঞ্জ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র বনিক জানান, আসামি রাজিব খান একজন পেশাদার মাদক বিক্রেতা। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আমার থানার একটি চৌকস টিম অনেক দিন তাকে নজরে রেখে আজ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের টাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD