• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

পোড়াদহ রেলওয়ে থানার ওসি’র বিদায় উপলক্ষে সাফ’র ক্রেস্ট প্রদান

Montu Rahman / ৩৬৫ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

পোড়াদহ প্রতিনিধি –

পোড়াদহ রেলওয়ে থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি মোহা: এমদাদুল হক‘র বিদায় অনুষ্ঠান গতকাল সন্ধায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খুলনা রেলওয়ে জেলার কুষ্টিয়া সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার হাজী মজনুর রহমান‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পোড়াদহ কলেজের সাবেক অধ্যক্ষ মো: রেজাউল করিম, ষ্টেশন মাষ্টার এসএম শরিফুল ইসলাম, এসআই মাসুদ রানা, এএসআই মো: বাহার আলী, কন্সটেবল মোল্লা আবেদ আলী ও রকি ইসলাম। বক্তাগণ বিদায়ী ওসির সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, আমরা একজন সামাজিক ও দায়িত্বশীল পুলিশ অফিসার পেয়েছিলাম। উনার নেতৃত্বে পোড়াদহ ষ্টেশনে ১৩টি ষ্টিলের বেঞ্চ ও একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে। সাফ’র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ল ইনর্ফোসমেন্ট অফিসার হিসেবে একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করায় ওসি সাহেবকে অভিনন্দন জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পুলিশ সদস্য ও স্থানীয়রা বিদায়ী ওসির শুভকামনা করে উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD