• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা।। ফরিদপুর দল অপরাজিত চ্যাম্পিয়ন

Montu Rahman / ৩৬১ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর দল।

আজ শুক্রবার শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা মুন্সিগঞ্জ জেলা দলকে ৪ উইকেটে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে মুন্সিগঞ্জ জেলা দল ১৫০ রান সংগ্রহ করে‌ ইনিংসের সর্বোচ্চ ৩০ রান আসে অতিরিক্ত হতে। ব্যাটসম্যানদের মধ্যে তানজীদ হাসান ৩১ এবং আব্দুল্লাহিল জাকির ২৮ তাফসীরুল আলম ২০ রান করে ফরিদপুর দলের পক্ষে মেহেদী হাসান সাইফুল খান ‌ উভয়েই ২ টি করে উইকেট লাভ করে।
জবাবে ফরিদপুর দল ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে।
দলের পক্ষে দুই ওপেনিং ব্যাটসম্যান ভালো সূচনা করেন এদের মধ্যে তামিম মিয়া ৬৭ ‌ ইসফাক আহমেদ ৩৮ রান করে ।
মুন্সিগঞ্জ জেলা দলের পক্ষে তাফসীরুল ইসলাম ৩ ফাহিম মিয়া ২ উইকেট লাভ করেন। বিজয়ী দলের তামিম মিয়াকে ‌ ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দেয়া হয়।

খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD