• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

দৌলতপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

Muntu Rahman / ৪৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মোঃ সাজেদুল ফরাজি

কুষ্টিয়া জেলার দৌলতপুর পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে ১৮ই জানুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল রানা(সহকারী প্রোগ্রামার) দৌলতপুর উপজেলা, মোছাঃ তানিয়া খন্দকার ( তথ্য সেবা কর্মকর্তা), মোছাঃ দিলরুবা ইয়াসমিন ( তথ্য সেবা সহকারী), মোছাঃ শারমিন সুলতানা (তথ্য সেবা সহকারী), মোছাঃ চামেলি খাতুন (অফিস সহায়ক)। গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের ও মহিলাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন প্রকল্পটি। মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রকল্পের সেবা সমূহের মধ্যে থাকছে, তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, অনলাইনে চাকরির আবেদন পত্র পূরন, ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান, আইনি সহায়তা পরামর্শ প্রদান, গ্রামীণ মহিলাদের উৎপাদিত ও সংগৃহীত পন্য বিক্রয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা সহ বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা সমূহ তথ্য কেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান মাধ্যমে প্রদান করা হয় প্রকল্পের মাধ্যমে। পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা দেশের উন্নয়ন কে তরান্বিত করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD