• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

Montu Rahman / ৩০৪ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

স্টপ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে ২০২৩-২৪ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনি,মাটিয়ান,গুরমা ও মহালিয়া হাওরের অধিকাংশ প্রকল্পের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ও উত্তর শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মাটিয়ান হাওর,শনি হাওর ও গুরমার বর্ধিতাংশ প্রকল্পের বেশ কয়েকটি বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য হুমাইয়ুন কবির, পিআইসি সভাপতি আশরাফুল ইসলাম, এনামুল হক, মোবাশ্বির আলম, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)র সভাপতি ও সদস্য সচিববৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবেক ইউপি সদস্য হুমাইয়ুন কবির বলেন, এবারে মাটিয়ান হাওরের বেশ কয়েকটি ফসলরক্ষা বাঁধের কাজ যথা সময়ে শুরু হয়েছে। এতে খুব দ্রুত বাঁধগুলোর কাজ শেষ করা সম্ভব হবে। এবং বাঁধের কাজ যত্ন সহকারে সঠিক নিয়মে করতে পারবে। এতে বাঁধগুলো শক্তিশালী হবে ও আগাম বন্যার ঝুঁকি থেকে রক্ষা পাবে।

প্রকল্প সভাপতি আশরাফুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যেন কাজ শেষ করতে পারি সে লক্ষে দ্রুত বাঁধের কাজ শুরু করেছি। আশা করছি নিয়ম অনুযায়ী সঠিক সময়ে কাজ শেষ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD