• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

ভারতের সুনামধন্য কবি সৌমেন্দু লাহিড়ীর সংক্ষিপ্ত পরিচিতি

Muntu Rahman / ৩৩১ Time View
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:

পশ্চিমবঙ্গ রাজ্যপাল স্বীকৃতিপ্রাপ্ত
কবি সৌমেন্দু লাহিড়ীর জন্ম হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের একটি সঙ্গীতমুখর সম্ভ্রান্ত পরিবারে। পিতা – সঙ্গীতজ্ঞ অমলেন্দু লাহিড়ী। পুত্র – গীটারিস্ট সোহম লাহিড়ী। বর্তমানে সাহিত্য জগতে সৌমেন্দু লাহিড়ী একটি সুপরিচিত নাম। তাঁর রচিত কবিতায় জীবনদর্শন, প্রেম, প্রকৃতি বিষয় স্থান পায়, তাঁর কলম গর্জে উঠে সমাজের দলিত, নিপীড়িত, শোষিত, মানুষদের জন্য। তাঁর রচিত একক কাব্যগ্রন্থ হল ‘সনম’, ‘রামধনু’, ‘পৃথ্বী পদময়’, ‘মনের কথা’, ‘উপলব্ধি’। সংস্কৃতি ও শিল্প সাহিত্যের পীঠস্থান ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার প্রথম “অরঙ্গাবাদ বইমেলা-২০২১” – এর তিনি ছিলেন উদ্বোধক।
তাঁর কর্মকান্ড বা তাঁকে নিয়ে নিবন্ধ কলকাতা ও অন্যান্য জেলা হতে দৈনিক প্রকাশিত প্রথম সারির সংবাদপত্র থেকে অন্যান্য সংবাদপত্র যেমন – কলকাতা হতে “আনন্দবাজার পত্রিকা”, “পুবের কলম”, “আপনজন”, “আর্থিক লিপি”, ” দিনদর্পণ”, “সুখবর”, “নতুন গতি” প্রভৃতি, শিলিগুড়ি হতে দৈনিক প্রকাশিত “উত্তরের সারাদিন”, দুর্গাপুর থেকে “আনন্দ বাংলা” সংবাদপত্র, নদীয়া জেলার কাঁচরাপাড়া থেকে দৈনিক সান্ধ্য প্রকাশিত “নির্ভিক কন্ঠ”,
মুর্শিদাবাদ হতে সাপ্তাহিক সংবাদপত্র “ঝড়”, “গণকণ্ঠ”, ” নিউ স্পোর্টস ম্যান”,
“বহরমপুর টাইমস্”, “মুর্শিদাবাদ বার্তা”, “মুর্শিদাবাদ আরশি”, সংবাদপত্র সহ অনেক পত্রিকায়, এছাড়া বাংলাদেশ হতে প্রকাশিত সংবাদপত্র যেমন- “বাংলাদেশ সংবাদ প্রতিদিন”, “দৈনিক বাংলাদেশ পত্র”, “দৈনিক প্রচেষ্টা নিউজ”, “সিলেট আই নিউজ”, “দৈনিক স্বদেশ বিচিত্রা”, “দৈনিক বাংলাদেশ বার্তা”, “ডেইলি গাজীপুর অনলাইন”, দৈনিক মুক্তির লড়াই”, “দৈনিক দেশচিত্র” সংবাদপত্র এছাড়া সিঙ্গাপুর হতে প্রকাশিত “বিবিসি মর্নিং লাইভ” আজকালের আলো পত্রিকা” প্রভৃতি সংবাদপত্রে একাধিকবার প্রকাশিত হয়েছে। আকাশবানী মুর্শিদাবাদ থেকেও তাঁর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
তাঁর জীবনে তিনি এযাবৎ কাল একাধিক সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে সম্মান লাভ করেছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD