• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

সীতাকুন্ডে নির্বাচনী গণসংযোগে এস এম আল মামুন

Muntu Rahman / ২৯১ Time View
Update : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

সীতাকুন্ডে নির্বাচনী গণসংযোগে এস এম আল মামুন

            ————————————————–
ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ-বিরোধী ষড়যন্ত্রের জবাব দিন
এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।  চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় (চট্টগ্রাম-৪ আসনে) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন বলেছেন, আগামী৭ জানুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ-বিরোধী ষড়যন্ত্রের জবাব দিন। নির্বাচনকে কেন্দ্র করে সীতাকুণ্ড কে অশান্ত করার চেষ্ঠা করা হলে জনগণকে সাথে নিয়ে এর সমোচিত জবাব দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতেই বিএনপি – জামাত ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
গতকাল(শনিবার )চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়ন ও ২নম্বর বারৈয়াঢালা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সারাদিন গণসংযোগকালে এস. এম আল মামুন এসব কথা বলেন।
বক্তব্য শেষে তিনি উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ও ২নং বারৈয়াঢালা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে সারাদিন গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর ইউপি চেয়ারম্যন এইচ এম তাজুল ইসলাম নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন রশীদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুদ্দৌলা বিএসসি।পরে উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, তথ্য গবেষণা সম্পাদক ফেরদৌস আলম মিয়াজী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, সদস্য নজরুল ইসলাম ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাহুল আমীন, সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শাহজাহান, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী প্রমুখ।
                         ##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা ,সীতাকুন্ড
চট্টগ্রাম ।
তাং-23/12/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD