• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
ইত্যায় প্রেম ইস্যুতে বিএনপি-জামায়াত সমর্থক সংঘর্ষ, আহত ১০ থমথমে অবস্থা পুলিশ নিশ্চুপ মিথ্যা মামলায় ফাঁসানো হলো সাংবাদিক, যুবদল নেতা সহ ২৩জনকে দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন সীতাকুণ্ডে জাল দলিল সৃজনের অভিযোগে ৪ জন গ্রেফতার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মহিপুরে ২১ পিস ইয়াবা সহ ১৬ মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক কারবারি মাসুদ রানা গ্রেফতার। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু দৌলতপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী অস্ত্র ও ককটেল সহ আটক  দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ 

কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Montu Rahman / ৮৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ডেক্স নিউজ ঃ 

সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) বিকাল সাড়ে ৫টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলাধীন হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ কক্সবাজার – টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সামনে চেক পোস্ট করা কালীন হ্নীলা টেকনাফ মুখী একটি মিনি টমটমকে থামার সংকেত দিলে সংকেত অমাান্য করে টমটম রাস্তার পাশে ফেলে চালক দৌড়ে পালিয়ে যায়। ঐসময় উপস্থিত স্বাক্ষিদের মোকাবেলায় উক্ত মিনি টমটম তল্লাশি করে চালক এর সিটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় কালো রংয়ের স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট চারটিতে প্রতিটিতে ৫টি করে মোট ২০টি নীল রংয়ের বায়ু রোধক পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত পলি ব্যাগসমূহ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনের কাজে ব্যবহৃত মিনি টমটমটি স্বাক্ষিদের উপস্থিতিতে জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। চালক পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পলাতক আসামির নাম ঠিকানা সংগ্রহ করা হয়। প্রাথমিক তদন্তে প্রাপ্ত পলাতক আসামীর নাম নয়ন (২১), পিতা- মোঃ বেলাল, সাং- উলুচামরী, ওয়ার্ড নং- ০৬, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে জানা যায়। জব্ধকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০০০×৩০০ =১২০০০০০/- (বার লক্ষ) টাকা। এ ব্যাপারে কক্সবাজার জেলার টেকনাফ থানায় নয়নকে পলাতক আসামি দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD