• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

কুষ্টিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

Muntu Rahman / ৩৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

কুষ্টিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া রেখা খাতুন (১৮)নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
৬ ই ডিসেম্বর ৭টার দিকে শহরের হাউজিং এলাকা থেকে কম্বোলে মুড়ানো অবস্থায় মরাদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেখা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখই গ্রামের রহিম আলীর মেয়ে।
সে কুমারখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিকভাবে ১৯ দিন আগে সাতক্ষীরা কালীগঞ্জ এলাকার হাফিজুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
হাফিজুল গোপালগঞ্জ জেলায় ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন।

নিহতের বাবা রহিম আলী জানায় , আমার মেয়ে প্রতিদিনের মতো বুধবার সকাল ৯টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। অন্যান্য দিন দুপুর ২টার মধ্যেই কলেজ থেকে বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার দিকে খবর পাই, কুষ্টিয়া মডেল থানা পুলিশ মেয়ের লাশ উদ্ধার করেন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে জানান।

তিনি আরও বলেন, আমি গরীব মানুষ। ঝাড়ুর ব্যবসা করি। আমার কোনো ছেলে নেই। ৫ মেয়ের মধ্যে রেখা সবার ছোট। আমাদের কোনো শত্রু নেই। কে বা কারা আমার মেয়েকে হত্যা করেছে তা জানি না। তবে আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মেয়ের ঠোঁট কাটা, শরীরে জখমের চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD