• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা আবার দেখিয়ে দিবো দৌলতপুর আসন জাতীয় পার্টি’র ভোট ব্যাংক বললেন শাহরিয়ার জামিল জুয়েল

Muntu Rahman / ২৮৩ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা আবার দেখিয়ে দিবো দৌলতপুর আসন জাতীয় পার্টি’র ভোট ব্যাংক বললেন শাহরিয়ার জামিল জুয়েল

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ৭৫,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জাতীয় পার্টি দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে জরুরী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টার সময়, আল্লাহর দর্গা বাজারে অবস্থিত জাতীয় পার্টি’র দৌলতপুর উপজেলা শাখার প্রধান কার্যালয় হলরুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায় , কর্মী সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিয়ার, জাতীয় যুব সংহতি দৌলতপুর উপজেলা শাখা সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক নুরুন্নবী নবীন, জাতীয় পার্টি দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতাউল গণি, জাতীয় ছাত্র সমাজ দৌলতপুর উপজেলা শাখা আহ্বায়ক শাহাজাদা , সভাপতি, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, চিলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলাম, ওলামা পার্টি দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব জিয়াউর রহমান টুটুল, মাহাবুল ইসলাম,রজব আলী,ড্যআনই,রাজু আহমেদ,হযরত, মনিরুল, ফারুক, শাকিল, রবিউল প্রমুখ।

কর্মী সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মীরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জাতীয় পার্টি’র শাহরিয়ার জামিল জুয়েলের নেতৃত্বে দৌলতপুর জাতীয় পার্টি অংশগ্রহণ করবো। আমার বিশ্বাস করি জাতীয় পার্টি যে উন্নয়ন করেছে বাংলাদেশে সেই উন্নয়নের ধারাকে ফিরিয়ে আনতে আবার জাতীয় পার্টি’র দরকার। তাই আমরা ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলার সকল স্থানে ঐক্যবদ্ধো ভাবে আমার জাতীয় পার্টি কাজ করছি, বিজয় আমাদের হবেই ।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবে। তার অংশ হিসাবে দৌলতপুর জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহন করবে। একটি কথা বলতে পারি যদি নিরপেক্ষ নির্বাচন হয়, মানুষ ভোটকেন্দ্রে যেতে পারে তাহলে দৌলতপুর জাতীয় পার্টি বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। তাই আমাদের দাবি প্রশাসকে নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা আবার দেখিয়ে দিবো দৌলতপুর আসন, জাতীয় পার্টি’র ভোট ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD