• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে ০২ কেজি হেরোইন উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার

Zakir Hossain Mithun / ২২৯ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে ০২ কেজি হেরোইন উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ ইং তারিখ সময় রাত্রী-০৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল যথাক্রমে, (ক) হেরোইন- ০২ কেজি, (খ) মোবাইল- ০২টি, (গ) সীম কার্ড- ০১টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫), পিতা- মোঃ সুরত আলী, সাং- দিয়াড় মানিকচক, ইউপি- চরআষাড়িয়াদহ, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫), পিতা- মোঃ সুরত আলী এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি জানামাত্রই র‍্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পার হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ডালিম (২৫), পিতা-মোঃ সুরত আলী এর বসত বাড়ীতে পায়ে হেটে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম ০১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে। ওই সময় অপর ০১ জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ী তল্লাশীকলে দোচালা টিনের বসত ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামী জানায় যে, সে এবং পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখল ও হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসত বাড়ীতে মজুদ রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে ০২ কেজি হেরোইন উদ্ধার পূর্বক ০১ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (২৪ নভেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে ০২ কেজি হেরোইন উদ্ধার' ০১ মাদক কারবারি গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-24/11/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD