• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র খেলায় এমএবি এন্টারপ্রাইজ ২ গোল বিজয়ী হয়ে ফাইনালে

Muntu Rahman / ৩৩১ Time View
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র খেলায় এমএবি এন্টারপ্রাইজ ২ গোল বিজয়ী হয়ে ফাইনালে

ভেড়ামারা প্রতিনিধি – আজ বিকাল ৪টায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল খেলায় এমএবি এন্টারপ্রাইজ ২ গোল করেন,প্রতিপক্ষ প্রান্ত এন্টারপ্রাইজ ০। এমএবি এন্টারপ্রাইজ বিজয়ী হয়ে ফাইনালে পৌঁছে গেলেন।

আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার একাধিক বার নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আতাউর রহমান নায়েব, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাসান বিন মাহমুদ ঝন্টু, কোষাধ্যক্ষ খসরুজ্জামান ফারুক, আতিকুজ্জামান পিন্টু, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র নাইমুল হক, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনাসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, খেলাধুলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকতে পারি, তাই যুব সমাজ কে খেলাধুলায় ফিরে আসতে আহবান জানান।

বিশেষ অতিথি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, শরীরচর্চা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। । খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।

উক্ত টুর্নামেন্ট খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
ম্যাচ অব দা ম্যান এর পুরস্কার বিতরণ করেন ফিটনেস ক্লাব জিম। ফিটনেস ক্লাব জিমের প্রতিষ্ঠাতা জনি বলেন, যারাই ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হবেন তাদের সবাইকে ফিটনেস ক্লাব জিমের মেম্বারশীপ ফ্রী করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD