• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জান্নাতুল এবং সহকারী শিক্ষক জুয়েল

Zakir Hossain Mithun / ৪৮৫ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জান্নাতুল এবং সহকারী শিক্ষক জুয়েল

নওগাঁ জেলা প্রতিনিধি:

জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে বদলগাছী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ জান্নাতুল ফেরদৌস এবং সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ফয়জাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো জুয়েল রানা। জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে বদলগাছী উপজেলা পর্যায়ের ভাইভা প্রতিযোগিতায় তারা এ সম্মান পেয়েছেন। এটি তাদের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে সম্মাননা প্রাপ্তি। আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা চেয়ারম্যান মো সামছুল আলম খাঁনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আলপনা ইয়াছমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো মোকলেছুর রহমান জাতীয় শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে ভাইভার মাধ্যমে জান্নাতুল ফেরদৌস কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং জুয়েল রানা কে শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের নাম ঘোষনা করেন। উপজেলায় মোট ১৩৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তাদের নাম ঘোষনা করা হয়। জান্নাতুল ফেরদৌস কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জুয়েল রানা ফয়জাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে যোগদানের পর থেকে অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD