• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

কোটালীপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

Muntu Rahman / ৩৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

কোটালীপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় কোটালীপাড়া জন্মস্টমী উদযাপন পরিষদের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ঘাঘর বাজার ঘুরে পূরনায় মন্দির চত্ত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।

কোটালীপাড়া জন্মস্টমী উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, কোটালীপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি যশোদা জীবন সাহা, মাইকেল হিরোহিত,চক্র পানি কেশব দাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম হাজরা, হজী কামাল হোসেন শেখ,সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD