• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

র‌্যাগিংয়ের বিরুদ্ধে নোবিপ্রবি প্রশাসনের জিরো টলারেন্স

Muntu Rahman / ৫০১ Time View
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

র‌্যাগিংয়ের বিরুদ্ধে নোবিপ্রবি প্রশাসনের জিরো টলারেন্স

নোবিপ্রবি প্রতিনিধি

নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে চলে নানা ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন। আর এই নিয়ে ক্যাম্পাসে আসা নবীনদের মাঝে বিরাজ করে নানা আশংকা ও উদ্বেগ। এরই প্রেক্ষিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসন র‍্যাগিং বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

রবিবার (৩ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেন কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে সিনিয়র ব্যাচ কর্তৃক জুনিয়র ব্যাচকে র‍্যাগ দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করা গেছে তা বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র‍্যাগিংয়ের সামান্যতম ঘটনার শোনা গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে, অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD