• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন

ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

Muntu Rahman / ৩৭৪ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিনিধিঃ আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। একটি নারকীয় সন্ত্রাসী হামলার ১৯তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী ঢাকার বুকে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। হামলার ধরন ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্ট যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। কুষ্টিয়ার কৃতি সন্তান শেখ হাসিনার দেহরক্ষী মাহবুব তাকে জড়িয়ে ধরে মেডাম কে রক্ষা করে নিজের জীবন বিলিয়ে দেন।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, পুস্প অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক একাধিক বার নির্বাচিত পৌর কাউন্সিল মাহবুব আলম বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, এ্যাড. মারুফ বিল্লাহ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক কাউন্সিলর সোলাইমান মাষ্টার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়জুল আজিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD