• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩,২০০ পিস ইয়াবাসহ নারী পুরুষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে রক্তদান কর্মসূচি

Zakir Hossain Mithun / ৪৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে রক্তদান কর্মসূচি

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রকৃত অর্থেই অভিন্ন ও একাত্ন। বাংলাদেশের কথা বলতে গিয়ে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নাম।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। তাই জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজের সার্বিক সহযোগিতায় র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক অদ্য ১৫ আগস্ট ২০২৩ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় র‍্যাব-৫ এর এম আই রুমে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত রক্তদান কর্মসূচিতে ব্যাটালিয়ন সদরসহ, সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সিপিএসসি কোম্পানীর মোট ৩৫ জন র‍্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে রক্তদান কর্মসূচি

রক্তদান কর্মসূচীতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ ও র‍্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন র‍্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কর্তৃক ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে রক্তদান কর্মসূচির বিষয়টি আজ মঙ্গলবার (১৫-ই আগষ্ট, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA-15/08/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD