• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন

নান্দাইলে মিনারের সাথে ঝুলন্ত  মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার ॥  

Zakir Hossain Mithun / ৪৪৯ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

নান্দাইলে মিনারের সাথে ঝুলন্ত মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার ॥

স্টাফরিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইলে আরিফুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ই আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরমকামটখালী নুরুল উলুম কওমী মাদ্রাসা মসজিদের মিনারের সাথে ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নান্দাইল মডেল থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানাগেছে নিহত আরিফুল ইসলাম ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র। সে চরমকামটখালী নুরুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। অত্র মাদ্রাসার মুফতি এরশাদ হোসেন বলেন, সকাল ৫টার দিকে তিনি মসজিদের ছাদের উপর গিয়ে আরিফুল ইসলামের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ সহ স্থানীয় লোকজনকে খবর দেন। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ: কাদের জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি জানতে পারেন যে, বরাবরের মতই সকল ছাত্ররা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তুু সকালে ঝুলন্ত অবস্থায় আরিফুলের মৃত লাশ দেখতে পাওয়া যায়। তবে এ আত্মহত্যার কোন কারন জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD