• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে ওসির অপসারণ দাবিতে উত্তাল ঝিনাইদহ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-চেয়ারম্যানসহ ২০ শিক্ষকের পদত্যাগ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক আওয়ামী নির্যাতনে আজো বাড়ি ছাড়া দশানী বড় চিতলার বিএনপি কর্মী রফিকুল রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: ডিআইজি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও র‍্যাব -১১ যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভোজ্য তেল মজুম করায় বাজারে সংকট শৈলকুপায় সাংবাদিক কে ডেকে এনে, হত্যা মামলায় চালান! প্রধানমন্ত্রীর ২৭ এপ্রিল যশোরে কর্মব্যাস্ত দিন উলশী খাল খনন ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ উদ্বোধন ইনস্টিটিউট পরিদর্শন ও জনসভা উলশী খাল খননের উজ্জ্বল স্মৃতি

দৌলতপুর থানায় ওসি রফিকুল ইসলাম যোগদানের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি

Muntu Rahman / ৪৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

দৌলতপুর থানায় ওসি রফিকুল ইসলাম যোগদানের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি গত তিন মাসে ব্যাপক অবনতি হয়।
গত ২৩ শে জুন যোগদান করেন অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম যোগদানের পরে দৌলতপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসী বলেন, গত কয়েক মাসে দৌলতপুর থানা এলাকা খুনের রাজ্যে পরিণত হয়েছিল। প্রতি মূহুর্তে সকল মানুষের ভিতরে ভয় কাজ করছিল।যে মরছিল সে জানেনা কেন আমাকে মারা হলো। আবার যে মারছিল সে জানেনা কেন সে মানুষকে হত্যা করলো। তাই সকল সময় জনমনে আতঙ্ক বিরাজ করত। কখন না জানি আমিও হত্যার শিকার হই।

ওসি রফিকুল ইসলাম যোগদানের পরে জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা দৌলতপুরে ঘটেনি।
এছাড়াও তিনি যোগাযোগ দানের পরে দৌলতপুর থানা দালাল মুক্ত হয়েছে। দালাল মুক্ত হওয়ার ব্যপারে এলাকাবাসী বলেন, ওসি রফিকুল ইসলাম যোগদানের পরে থানায় যে ব্যক্তির সমস্যা সে গেলেই কাজ হয়। কোন লোক বা দালাল ধরা লাগেনা। এবং সকল কাজ তাড়াতাড়ি হয়।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমি কঠিন এক পরিস্থিতির মাঝে দৌলতপুর থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হাল ধরেছি। আপনাদের সকলে সহযোগিতায় আমি অনেকটা সফল হয়েছি। আমি দৌলতপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD