• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে মাছ চাষ

Muntu Rahman / ৪২২ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে মাছ চাষ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জে সরকারি খাল বিল ও কালভার্টের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। পানি চলাচল বন্ধ হয়ে গ্রামের শত শত পরিবারের ভোগান্তি এখন চরমে। স্থানীয় ক্ষমতাসীনদের পালা বদলে হাত বদল হয়েছে একাধিকবার। খাল অবমুক্ত হয়নি এখনও। এসব ভূক্তভোগীরা খাল ও বিল অবমুক্ত করার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাচিকাটা, দিঘলিয়া, ছিকটীবাড়ী, দেবগ্রাম, পাড়কোণা, কান্দি ইউনিয়নের ধারাবাশাইল, নয়াকান্দি, তারাইল, মাচারতারা, কাচারিভিটা, কুশলা ইউনিয়নের চৌরখুলী, মান্দ্রা, ধোড়াল কান্দি, বিরামের কান্দি, পিনজুরী ইউনিয়নের গোপালপুর, ছত্তরকান্দা, দেওপুরা, সোনাখালী সহ রামশীল, কলবাড়ী ইউনিয়নের বিভিন্ন সরকারি খাল এখন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এ সমস্ত ইউনিয়নের বিভিন্ন সরকারি খালের মধ্যে ও কালভার্টের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা। খাল গুলো এখন পানি চলাচল বন্ধ হয়ে বর্ষা মৌসুমে প্রতিনিয়ত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তি শিকার হতে হচ্ছে ঐ সব ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত পরিবার।

স্থানীয় ভূক্তভোগী গ্রামবাসিরা বলেন, এ খালগুলো থেকে আমরা বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করি ও গবাদিপশুর জন্য ঘাস কাটি এবং পাট জাগ দিতাম কিন্তু খালগুলো বন্ধ করে দেওয়ায় আমরা এসব থেকে বঞ্চিত হচ্ছি।

তারা আরো বলেন, জনগুরুত্বপূর্ন এ খালগুলো পানি চলাচলের জন্য সরকারিভাবে কেটে অবমুক্ত করে দিলে ভোগান্তির শিকার হতে হবে না। এসব ভূক্তভোগীরা খাল অবমুক্ত করার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। এছাড়া এলাকার স্বল্প আয়ের মৎস্যজীবিরা মুক্তভাবে মাছ আহরণে ফিরে পাবে তাদের জীবিকার মূল মাধ্যম এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের।

এ সর্ম্পকে দেশীয় মাছ ও জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, কিছু প্রভাবশালীরা খাল, বিল ও কালভার্টের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। সরকারি খালে যে বাঁধগুলো দেওয়া হয়েছে তা অতিদ্রুত প্রশাসনের অপসারণ করা দরকার।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রশাসন দ্বিমুখী আচরণ করছে যেটা ইতিমধ্যে জনগণের কাছে প্রশ্ন বিদ্য হয়েছে, যদি তারা সম্মিলিত ভাবে ঘের কাটে কোনো আপত্তি নাই কিন্তু সরকারি খালের মুখ বন্ধ করে নয়।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে যারা মাছ করছেন বিষয়টি খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শিঘ্রই খাল কেটে জনভোগান্তি দূর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD