• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ উল আযহা

admin / ৬২৬ Time View
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ উল আযহা

ডেস্ক নিউজ :

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন মিথুন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধ।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মোঃ জাকির হোসেন মিথুন দেশ-বিদেশের সকল মুমিন মুসলিম ভাই ও বোনদের জন্য ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন । এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

মোঃ জাকির হোসেন মিথুন  বলেন, আনন্দ,খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহা সুমহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়, সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানী পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানী মহান আল্লাহ তায়ালার রহমত স্বরূপ।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। আসুন, সমাজের ধনী-গরীব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল আযহার খুশি ভাগাভাগি করে নেই।

মুসলমানদের অন্যতম আনন্দ দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন “ঈদ মোবারক”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD