• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

দৌলতপুরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্বসাতের অভিযোগে মহিলা মেম্বার স্বামী কে গনধোলাই

Zakir Hossain Mithun / ৮১২ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

দৌলতপুরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্বসাতের অভিযোগে মহিলা মেম্বার স্বামী কে গনধোলাই

মোঃ সাজেদুল ফরাজি – কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা পিয়ারপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ জেসমিন সুলতানার স্বামী মোঃ রকিবুল ইসলাম এর বিরুদ্ধে সরকারী ভাবে প্রতিবন্ধীদের কে প্রদানকৃত ভাতার টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বিষয়টি জানতে পেরে মোঃ রফিকুল ইসলামের কাছে গেলে তার পোষা লোক দিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। গরিব অসহায় মানুষের টাকা আত্বসাতের পর তার ক্যাডার বাহিনী দিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেওয়া খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাগান্বিত হয়ে মোঃ রফিকুল কে গনধোলাই দেয়। একাধিক প্রতিবন্ধীর টাকা আত্বসাতের অভিযোগ জমা পড়েছে ৮নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল মহাদয়ের বরাবর। অভিযোগ পত্র টি হুবহু নিম্নে বর্ণিত হলো।বরাবর, চেয়ারম্যান সাহেব ৮নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদ দৌলতপুর কুষ্টিয়া । বিষয় ঃ প্রতিবন্ধি ভাতা প্রতারণা করে আত্মসাৎ প্রসঙ্গে । জনাব, বিনীত সম্মান প্রদর্শন পূর্বক উপযুক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, আমি মোছাঃ আয়েশা আক্তার, পিতাঃ রজব আলী, গ্রামঃ মিরপুর ইউনিয়নঃ পিয়ারপুর উপজেলা : দৌলতপুর জেলাঃ কুষ্টিয়া আমি প্রতিবন্ধি ভাতার অনলাইনে আবেদন করি এবং আমার প্রতিবন্ধি ভাতা কার্ড চেয়ারম্যান সাহেব করে দিয়েছেন । কিন্তু মোছাঃ জেসমিন সুলতানা – সংরক্ষিত ইউপি সদস্যা ওয়ার্ড নং ১.২.৩ তাহার সহযোগিতায় তার স্বামী মোঃ রকিবুল ইসলাম, আমার নিকট হইতে প্রতিবন্ধি ভাতা কার্ড করে দিবে বলে নগদ ৪,০০০/- হাজার টাকা নিয়েছিল । শুধু তাই নয় আমার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করে তাহার মোবাইল নম্বর দিয়ে জুন/২০২৩ পর্যন্ত ১০,২০০/- টাকা উত্তোলন করে নিয়েছেন । মোবাইল নং ০১৯৬৯-৩৬৫২৬৩। আমি হতদরিদ্র মানুষ আমি খুব কষ্টে জীবন যাপন অতিবাহিত করছি। অতএব মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমাকে সু-বিচার পাইয়ে দিয়ে আমাকে বাধিত করিবেন। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য অনুলীপি প্রেরন করা হইল। ১। উপজেলা নির্বাহী অফিসার – দৌলতপুর কুষ্টিয়া। ২) উপজেলা সমাজ সেবা অফিসার-দৌলতপুর কুষ্টিয়া । ৩) ৮নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল এর কাছে সরজমিনে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন। উক্ত বিষয়ে আমার পরিষদে এখন পর্যন্ত একই ব্যাক্তির বিরুদ্ধে চারটা অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বিষয়ে থানা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসারদের সাথে কথা বলেছি। অভিযোগ প্রমাণিত হলে উক্ত মেম্বার ও তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD