• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে SSC পরীক্ষার্থীকে ধর্ষ নের অভিযোগ থানায় মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গঠনে বই পড়ার বিকল্প নেই: প্রাথমিক শিক্ষাস্তরেই প্রয়োজন বই পড়ার অভ্যাস । আখতার জাহান সাথী উপজেলা নির্বাহী কর্মকর্তা, মান্দা, নওগাঁ, ভাদালিয়া ইসলাম প্রচার সংস্থা’র ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা সুন্দরভাবে সম্পন্ন ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত কটিয়াদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,পৌর বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে- কোটালীপাড়ায় এতিম ও দুস্থদের মাঝে ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

Muntu Rahman / ৪৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে-
কোটালীপাড়ায় এতিম ও দুস্থদের মাঝে ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিম ও দুস্থদের খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বুধবার দুপুরে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসার এতিমখানার শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন। এরপর তিনি মনসাবাড়ি, সিকিরবাজার, রতাল, পশ্চিমপাড়সহ বিভিন্ন এলাকায় ভ্যান চালক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা তার সাথে ছিলেন।
এর আগে চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলাম। আমার এই কর্মকার্ন্ড আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম হাজরা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনী, নূর আলম হাজরা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রতন মিত্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল হাজরা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

১৮.০৫.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD