• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আনন্দঘন পরিবেশে পাঁচবিবি বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প, চলতি বছরই শুরু হচ্ছে কাজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি

Montu Rahman / ১ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোর শহরের রেলস্টেশন তথা rগেটসংলগ্ন রেলওয়ের জমি বাঁশ ও কাঠ দিয়ে ঘেরা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ৬নং ওয়ার্ড রায়পাড়ার মশিউর রহমান খোকন ও তার ছেলে জুয়েল গত শুক্রবার সকালে জমিটি ঘিরে ফেলেন। একই জমি বন্দোবস্ত নেওয়ার দাবি করেন শঙ্কপুরের তৌহিদুল ইসলাম বাবু।
এ নিয়ে দুই পক্ষে বাক বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় রেলওয়ে পুলিশ। এ নিয়ে শুক্রবার সকালে রেলগেটে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হলে সেখানে মারমুখি পরিস্থিতি তৈরি হয়।
জানা গেছে, চাঁচড়া মৌজা আরএস ৩৫৩ নম্বর দাগে প্রায় ৩০০ বর্গফুট জমি বাঁশ ও কাঠ দিয়ে ঘেরা। স্থানীয়দের ভাষ্য, এদিন সকাল ৯টার দিকে জমিটি নিয়ে উত্তেজনা শুরু হয়। মশিউর রহমান খোকন ও তাঁর ছেলে জুয়েল রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশি থেকে বন্দোবস্ত প্রাপ্তির দাবি করে কাগজপত্র দেখান। অন্যদিকে তৌহিদুল ইসলাম বাবু আলাদা বন্দোবস্ত কাগজ দেখিয়ে একই জমি নিজ দখলে থাকার দাবি করেন। দুই পক্ষের কথা-কাটাকাটিতে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন।
স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা ওই জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করেন। তাদের অভিযোগ, দুই পক্ষই এক বছরের বন্দোবস্তের জাল কাগজ তৈরি করে জমিটি দখল চেষ্টা করছে। যশোরে রেলওয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, দুই পক্ষের কাগজপত্র দেখা হয়েছে। সেগুলো যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ততক্ষণ সেখানে সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক মোহাম্মদ বদর উদ্দিন জানান, দুই পক্ষের দেখানো কাগজে দাগ নম্বরের ভিন্নতা আছে। প্রাথমিক পর্যালোচনায় মনে হয় কোনো পক্ষকে জমিটি নতুন করে বন্দোবস্ত দেওয়া হয়নি। খাজনার কাগজ হিসেবে যা দেখানো হয়েছে, সেগুলো পূর্বে দখলের জরিমানা আদায় রসিদ হতে পারে। বিষয়টি যাচাই করা হচ্ছে।
কাজ বন্ধ সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জমিটি কোনো ব্যক্তির নামে বন্দোবস্ত না দেওয়ার দাবি। তারা ঐ জমিতে ব্যাড মিন্টন খেলতে চায়। খেলাধুলা তাদের যুব যৌক্তিক দাবি। এতদিন তারা এই জমিতে খেলাধুলা করতো। রায়পাড়ার যুব নেতা মোহাম্মদ আলী বলেন, আমরা ঐ খানে অনেক দিন খেলেছি। কিন্তু মহল বিশেষ জবর দখলে জায়গাটি কব্জায় নিতে চায়। এ আমাদের কাম্য নয়।
তবে রেলওয়ে পাকশি বিভাগের কর্তাদের মতামত পাওয়া যায়নি। যশোর জংশন পাকশি নিয়ন্ত্রণাধীন এলাকা। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (DEO) পাকশীর মোঃ সফিকুল ইসলাম এ বিষয়ে যশোর অফিসের সাথে কথা না বলে না বুঝে মন্তব্য করবেন না বলে তার অফিস থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD