বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নৈরাজ্য সৃষ্টি, অবরোধ ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল হক , চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। বক্তারা আরো বলেন যে, আওয়ামী লীগ অতীতে ক্ষমতা অপব্যবহার করে দেশে দমন-পীড়ন, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশের জনগণ তাদের এসব কর্মকাণ্ড আর মেনে নেবে না এবং দেশে সব ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
Devoloped By WOOHOSTBD