• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা সীতাকুন্ডে অসুস্থ কুতুব উদ্দীন শিবলীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার নিয়ামতপুর উপজেলা প্রশাসনের অভিযানে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ নওগাঁর ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

Montu Rahman / ১৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক আনোয়ার ইসলাম (২০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হকের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় চালকের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। পরে সিএনজিটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযান ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD