• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা সীতাকুন্ডে অসুস্থ কুতুব উদ্দীন শিবলীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার নিয়ামতপুর উপজেলা প্রশাসনের অভিযানে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ নওগাঁর ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি

Montu Rahman / ১৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৪১টি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় এ সময়ে ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করে ১৬ বিজিবি। অভিযানে মোট ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে শুধু মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা।

জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৮৮ হাজার ৮১২টি টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৮টি ইয়াবা, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২১ বোতল ভারতীয় মদ ও ১১ লিটার বাংলা মদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চলতি বছরের এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের এমন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকানো হয়।

সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে এ বছর ৫৪০টি সভা করেছে বিজিবি। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সীমান্ত নজরদারি জোরদারে সাপাহারের বৈকুণ্ঠপুর মৌজায় নব-আদাতলা নামে একটি নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) চালু করা হয়েছে। এ ছাড়া গানইর ও বড়তলী এলাকায় আরও দুটি বিওপির নির্মাণকাজ শেষ হয়েছে। শিগগিরই সেগুলোতে কার্যক্রম শুরু হবে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD