• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা সীতাকুন্ডে অসুস্থ কুতুব উদ্দীন শিবলীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার নিয়ামতপুর উপজেলা প্রশাসনের অভিযানে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ নওগাঁর ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Montu Rahman / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর সোমবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ,উপকারভোগী শনাক্তকরণ,তথ্যের সঠিকতা যাচাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর,যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর,সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, যুগ্ম আহ্বায়ক সালামতুল্লাহ(সালাম), যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ৪নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহরম আলী,সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (হিরু) এবং ছাত্রনেতা সাকিল ভূঁইয়া।
প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা এবং সরকারি সহায়তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম আরও দক্ষ, নির্ভুল ও কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD