নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. নুরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বস্তাবর দাখিল মাদ্রাসার পাশের সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬২/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় ১২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ নুরুজ্জামানকে আটক করা হয়।
আটক নুরুজ্জামান ধামইরহাট উপজেলার মল্লাই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে উদ্ধার করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Devoloped By WOOHOSTBD