• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের গ্রেফতার-৫ জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক নারায়ণগঞ্জে অস্ত্র গুলি সহ ৩ মামলার আসামি রাজন গ্রেফতার বাবার কবর জিয়ারত ও শ্রমিকদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আসলাম হালদার কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার দৌলতপুরে পাট বিক্রির ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ২ সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান।।১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক

Montu Rahman / ১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::‎

‎জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র-৩৩-এর উদ্বোধন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বেহেলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আসআদ, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. জালাল উদ্দিন, আবুল কাসেম, সফর উদ্দিন, যীশু তালুকদার, মানিক লাল দাস, বেবী রানী তালুকদার, সবিতা রানী সরকার, গোপীনাথ চৌধুরী, মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার রায়, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ মো. আফাই হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
‎
‎সংশ্লিষ্টরা জানান, এ সহায়তা কেন্দ্রের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভূমিসেবা সহজ, নিরাপদ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়া। এ কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা সংগ্রহ, দলিল যাচাই, জমির নকশা ও খতিয়ানসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ।
‎
‎পাশাপাশি ভূমিসংক্রান্ত বিভিন্ন আবেদন অনলাইনে জমা দেওয়ার সুযোগ থাকায় সেবাগ্রহীতাদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD