• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার দৌলতপুরে পাট বিক্রির ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ২ সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান।।১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন। তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান দাউদকান্দি মডেল থানা পুলিশ ২০ হাজার ইয়াবাসহ১ জন পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের গ্রেফতার ৯ নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই

Montu Rahman / ০ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনকড়ি পাল (৮৪) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে শ্রী অরুন পাল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন একই গ্রামের ইমন পাল (১৯), সুকুমার পাল (৪৫), লক্ষ্মী রানী (৩৮) ও নব পাল (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল্লাবাদ পালপাড়া গ্রামের শ্রী অরুন পালের পরিবারের সঙ্গে অভিযুক্ত প্রতিবেশীদের জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ৩১ মার্চ প্রতিপক্ষের লোকজন তাদের ১৫টি গাছ কেটে ক্ষতিসাধন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই বিরোধের জেরে শুক্রবার সকালে অরুন পালের জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় অভিযুক্তরা বাঁশের লাঠি, গাছের ডাল ও লোহার রড নিয়ে সেখানে প্রবেশ করে কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা অরুন পালের বাবা তিনকড়ি পালের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগে বলা হয়েছে, ১ নম্বর অভিযুক্ত ইমন পাল হাতে থাকা গাছের ডাল দিয়ে তিনকড়ি পালের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

এ সময় স্থানীয় সঞ্জয় পাল, ছবি রানী ও লক্ষণ পালসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত তিনকড়ি পালকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় ৩ থেকে ৪ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযুক্ত ইমন পাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা প্রতিপক্ষের কাউকে আঘাত করেননি।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, অভিযোগ দেখে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD